পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
ফুলবাড়িতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত ডিবির মাদকবিরোধী অভিযানে ১১০০ ইয়াবা ও ৪.৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭ । শ্রীবরদীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীবরদী সীমান্তে চার লাখের অধিক টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনাগাজীতে আব্দুল আল আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি শেরপুরে কমিটি না থাকায় বিএনপির পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু
লিঙ্ক কপি হয়েছে!

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত

মির্জা নাদিম
মির্জা নাদিম , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

যুক্তি, বুদ্ধিমত্তা ও বাকশৈলীর চমৎকার সমন্বয়ে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা ডিবেটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব–২০২৬-এর জুনিয়র গ্রুপের জমজমাট ফাইনাল পর্ব।

বিতর্কের বিষয় ছিল— এ সংসদ মনে করে, পারিবারিক শিক্ষাই ইসলামিক মূল্যবোধের ভিত্তি।

প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষে অংশ নেয় ষষ্ঠ শ্রেণির ক্ষুদে বিতার্কিকরা এবং বিরোধী দলের পক্ষে অংশ নেয় অষ্টম শ্রেণির বিতার্কিকরা।

বিতর্ক চলাকালে দুই দলের শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও উদাহরণের মাধ্যমে নিজ নিজ অবস্থান তুলে ধরে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাবলীল উপস্থাপনা এবং যুক্তিনির্ভর বক্তব্যে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

তুমুল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে ভোটাভুটিতে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়নি। তবে জয়-পরাজয়ের বাইরে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি, উপস্থিত বুদ্ধি ও শুদ্ধভাবে মত প্রকাশের দক্ষতা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জুনিয়র গ্রুপের এই প্রাণবন্ত ফাইনাল পর্বের মধ্য দিয়ে আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব–২০২৬ নতুন মাত্রা পায় এবং শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।