পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পহেলা সেপ্টেম্বর (মঙ্গলবার) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির শ্রীবরদী উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

এছাড়াও আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মো. ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহানুর রহমান সোহান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু হারিজ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব মো. রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের সভাপতি শোভন শাহরিয়ার রাফি প্রমুখ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্র দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।