পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে ‘সেইভ আওয়ার উইমেন’-এর মাসিক সভা অনুষ্ঠিত: নারী নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার চাকরি ও ব্যবসার প্রলোভনে প্রতারণা: ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাড়াটিয়া দম্পতি উধাও মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা ফুলবাড়িতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত ডিবির মাদকবিরোধী অভিযানে ১১০০ ইয়াবা ও ৪.৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭ । শ্রীবরদীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীবরদী সীমান্তে চার লাখের অধিক টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

চাকরি ও ব্যবসার প্রলোভনে প্রতারণা: ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাড়াটিয়া দম্পতি উধাও

মোঃ শাহীনুল হক
মোঃ শাহীনুল হক , স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে এবং ব্যবসার কথা বলে বাড়িওয়ালাসহ ৭ জনের কাছ থেকে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে এক প্রতারক দম্পতি পালিয়েছে যাওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় ওই প্রতারক দম্পতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মোসাঃ রুবিনা (৪৩) নামের এক ভুক্তভোগী।

অভিযুক্তরা হলো- দিনাজপুর জেলার বিরল থানার আশুলিয়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে আব্দুল মান্নান (৪৬) ও তার স্ত্রী মোসাঃ রুজি (৪৩)। তারা গাজীপুরের কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় রুবিনার মালিকানাধিন বাড়িতে গত তিন মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো।

অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন মাস আগে অভিযুক্ত দম্পতি ভুক্তভোগী রুবিনার বাড়িতে ভাড়া ওঠে। সেখানে রুজি নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেয়। একপর্যায়ে বাড়িওয়ালাসহ অন্যদের সাথে তাদের সুসম্পর্ক তৈরি হয়। পরে ব্যবসার কথা বলে গত ২৮ জুন থেকে বিভিন্ন সময়ে রুবিনার কাছ থেকে ৩৬ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার ধার নেয় রুজির স্বামী আব্দুল মান্নান। এক মাসের মধ্যে টাকা ফেরতের কথা থাকলেও গত ২৮ আগস্ট রাতে পাওনা টাকা চাইতে গিয়ে রুবিনা দেখেন তারা বাসা ছেড়ে পালিয়েছে এবং তাদের মোবাইল ফোনও বন্ধ।

পরে খোঁজ নিয়ে রুবিনা জানতে পারেন, ওই দম্পতি শুধু তারই নয়, আরও ছয়জনের সাথে প্রতারণা করেছে। রোকেয়াকে বুয়ার চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা, সোনামিনকে নার্সের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া ব্যবসার কথা বলে মিনার কাছ থেকে ৬০ হাজার, রাজিয়ার কাছ থেকে ৬০ হাজার, স্বপনার কাছ থেকে ৩০ হাজার ও দেলোয়ারের কাছ থেকে ৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সব মিলিয়ে এই দম্পতি প্রতারণামূলকভাবে মোট ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে গেছে।

এ বিষয়ে কোনাবাড়ী থানার পুলিশ জানায়, প্রতারণার মাধ্যমে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার বিষয়ে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।