পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম সরাসরি নীতিমালা উপেক্ষা করে তামীরুল মিল্লাতের দুই ক্যাম্পাসে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ! চেইন সিস্টেম’, র‍্যাগিং ও মানসিক চাপ: রুয়েট ছাড়ার সিদ্ধান্ত মাইশার শ্রীবরদী সীমান্ত এলাকায় একটি অটোভ্যান ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান র‌্যাবের অভিযানে শিশুদের পেটে লুকিয়ে ইয়াবা পাচার নতুন স্বপ্ন ও প্রত্যাশায় গুরুদয়াল সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন বরণ নজরুল  বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদী সীমান্ত এলাকায় একটি অটোভ্যান ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অটোভ্যান ও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)– এর আওতাধীন চান্দাপাড়াতে অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল পাচার হচ্ছে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে চান্দাপাড়ায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোভ্যানটি ও মালামাল ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি অটোভ্যানসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, জব্দকৃত প্রসাধনী সামগ্রী ও যানবাহনের আনুমানিক সিজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।