পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
নজরুল  বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। র‌্যাব ৭ এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব ২০২৬’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে তিন ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম চট্টগ্রামে ‘সেইভ আওয়ার উইমেন’-এর মাসিক সভা অনুষ্ঠিত: নারী নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার চাকরি ও ব্যবসার প্রলোভনে প্রতারণা: ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাড়াটিয়া দম্পতি উধাও মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা ফুলবাড়িতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল  বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ (Environment Awareness & Carrier in Research)শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার  ভবনের চতুর্থ তলায় সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই সেমিনারের বিষয় দুইটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে যাকিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। আমরাও এই পরিবেশের একটা অংশ। তবে এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় দেশের সরকার ক্ষতিকর পলিথিন উৎপাদন ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও আমরা পলিথিন ব্যবহার বর্জন করতে পারি নি। পলিথিন ও প্লাস্টিকের কারণে অনেক বর্জ্য তৈরি হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই বর্জ্যকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে পারি। এর জন্য প্রয়োজন গবেষণা ও গবেষণার সঠিক বাস্তবায়ন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা পরিচ্ছন্ন, সুন্দর, নান্দনিক, সবুজ ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও দেশের পরিবেশ রক্ষায় সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরাও সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।’ এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকলকে এগিয়ে আসার আহ্বান জানানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল আমিন। সেমিনারটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে গবেষণায় ক্যারিয়ার বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. বখতিয়ার উদ্দিন। দ্বিতীয় পর্বে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নকিবুল হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. শারমিন আক্তার শিমু।

সেমিনারটি হিট (Higher Education Acceleration & Transformation- HEAT)প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সেমিনারে অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।