পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
মসূয়া ইউনিয়ন ছাত্রশিবিরের ‘সালতানাতে খোরাসান’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফুলবাড়িতে প্রতিরোধ কমিটির যৌথ সভা। রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ ইউএনডিপির উদ্যোগে প্লাস্টিক দূষণ রোধে চট্টগ্রামের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম সরাসরি নীতিমালা উপেক্ষা করে তামীরুল মিল্লাতের দুই ক্যাম্পাসে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ! চেইন সিস্টেম’, র‍্যাগিং ও মানসিক চাপ: রুয়েট ছাড়ার সিদ্ধান্ত মাইশার শ্রীবরদী সীমান্ত এলাকায় একটি অটোভ্যান ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

মসূয়া ইউনিয়ন ছাত্রশিবিরের ‘সালতানাতে খোরাসান’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মসূয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ‘সালতানাতে খোরাসান’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে সুলতান মাহমুদ গজনভী একাদশ (বৈরাগীরচর) কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবাব সিরাজউদ্দৌলা একাদশ (চর আলগী)।

ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর মোজাম্মেল হক জোয়ারদার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও মসূয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন, সাবেক সভাপতি ফকির মাহবুবুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখার সভাপতি সারওয়ার হোসেন ও সেক্রেটারি মাহমুদুল হাসান জুনাইদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার অফিস সহকারী জামাল উদ্দিন মাস্টার এবং মসূয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আবু বকর সিদ্দিক উজ্জ্বল খাঁ।

ছাত্রশিবির মসূয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু সাঈদ মাসুমের সভাপতিত্বে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চর আলগী বৈরাগীরচরকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় বিজয়ী দল।

খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।