পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চা শ্রমিক নেতা দুলাল বাউরীর মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

শাহরিয়ার খান নাফিজ (বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৫ এএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগানের চা শ্রমিক নেতা দুলাল বাউরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।

চা শ্রমিক নেতা দুলাল বাউরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ। সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় দুলাল বাউরীর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।