পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
লিঙ্ক কপি হয়েছে!

মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ আরিফুল ইসলাম প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রাত ২টা ৩০ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে আল্লামা কাশগড়ী (রহ.) হলে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃছানাউল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন এবং ছাত্রদলের তরুণ নেতা মোঃ মুজাহিদুল ইসলাম ও মোঃ আব্দুল আলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁরা বলেন, ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও ভয়ভীতির রাজনীতির কোনো স্থান থাকতে পারে না।

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবিতে ডাকা লকডাউনের বিরোধিতা করে বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশের স্বাভাবিক জনজীবন ব্যাহত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমাল ও শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।