পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন
লিঙ্ক কপি হয়েছে!

রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান

আঁখি নাথ
আঁখি নাথ , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি’ আয়োজিত ৪২তম বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ৯ টায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বাংলাদেশ রসায়ন সমিতির এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান।

সম্মেলনে রাবিপ্রবি উপাচার্য এ সম্মেলনের প্রতিপাদ্য “কেমিস্ট্রি ইনোভেশনস ফর ফিউচার চ্যালেঞ্জেস” বিষয়ে বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞানের উদ্ভাবন, গবেষণার গুরুত্ব এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে রসায়নের বহুমাত্রিক ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ পৃথিবীর নানাবিধ রাসায়নিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি একাডেমিয়া-ইন্ডাস্ট্রির কোলাবরেশন, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিল্পায়ন এবং মানবকল্যাণে রসায়ন বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির বার্ষিক এই অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট রসায়নবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ের এ বৈজ্ঞানিক আয়োজনে রাবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ ও তাঁর মূল্যবান মতামত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব এবং বিজ্ঞানভিত্তিক সমাজ, জ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।