পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

ইসলামপন্থীদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি: মামুনুল হক

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১০:২৩ পিএম
ইসলামপন্থীদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি: মামুনুল হক

বাংলাদেশে নতুন করে আবারও যেন কোন একদলীয় দুঃশাসনের ছায়া ঘনিয়ে না আসতে পারে —এ জন্য ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা পালন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, রাজনীতিতে মত-ভিন্নতা থাকবে, কিন্তু তা যেন কোনো সংঘাতে রূপ না নেয়। ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি ও সংঘর্ষ দেশের স্বাধীনতা, ঈমানি পরিচয় ও মানুষের ভোটাধিকারের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ মহানগর আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

উক্ত সমাবেশে দলের রিয়াদ মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হুসাইন হাবীবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ঢাকা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর মোহাম্মদ সহ সৌদি আরবস্থ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

পবিত্র হজ পালনের অংশ হিসেবে পবিত্র মক্কা ও মদিনা সফরকালে এই সমাবেশে অংশ নেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ। এসময় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলামসহ সমমনা ইসলামী দলের স্থানীয় নেতারা উপস্থিতি ছিলেন।