পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

শাহবাগ অবরোধ করলো চাকরিচ্যুত বিডিআর সদস্যরা!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম
শাহবাগ অবরোধ করলো চাকরিচ্যুত বিডিআর সদস্যরা!

চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ সোমবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অতিক্রম করে শাহবাগে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে থামাতে চায় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে বসে পড়ে অবরোধ শুরু করেন তারা। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে সেখানকার যানবাহন চলাচল।

আন্দোলনকারীদের দাবি, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পর সারাদেশের বিডিআর ইউনিটে বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে যেসব সদস্যদের চাকরিচ্যুত ও নিপীড়নের শিকার করা হয়েছে—তাদের সকলকে পূর্ণ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। এতে ৭৬তম ব্যাচসহ বিপুলসংখ্যক নিরীহ সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তারা।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:

১. পিলখানা-সহ দেশের সকল বিডিআর ইউনিটে গঠিত বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত এবং ক্ষতিগ্রস্থ সকল সদস্যকে পূর্ণ রাষ্ট্রীয় সুবিধাসহ পুনর্বহাল করতে হবে।

২. পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত শর্তযুক্ত কমিশনকে একটি পূর্ণাঙ্গ, স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। এই কমিশনের কার্যকারিতা সীমাবদ্ধকারী সকল বিধিনিষেধ, বিশেষ করে প্রজ্ঞাপনের “ব্যতীত” শব্দ এবং ২-এর (ঙ) ধারাটি বাতিল করে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনার সুযোগ দিতে হবে। একই সঙ্গে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৩. ২০০৯ সালের ঘটনার পর ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ন্যায়পরায়ণ সেনা কর্মকর্তাদের পুনর্বাসনের দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে তারা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী বাহিনী ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনঃস্থাপনের দাবি জানান।