পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৪ সদস্য আটক।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০২:২৩ এএম
আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৪ সদস্য আটক।

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার কাজিরগাঁও গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে বাদশা মিয়া (২৯), নরসিংদী জেলার রায়পুর উপজেলার আদিয়াবাদ গ্রামের শামসু নিয়ার ছেলে আব্বাস মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোল্লাকান্দি গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে হাসান মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের মৃত সানু মিয়ার ছেলে মোজাম্মেল হক সাগর (৪০)। তারা সবাই আখাউড়া স্টেশন এলাকায় অবস্থান করেন বলে জানা যায়।

খবরটি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা রেলপথে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী, পকেটমার, মোবাইল চোর ও প্ল্যাটফর্মের ভ্রাম্যমাণ অপরাধী।

স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। আখাউড়া হয়ে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী বিভিন্ন মেইল ও আন্তঃনগর ট্রেনযাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা।

তিনি আরো জানান- আটককৃতদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।