ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাবুগঞ্জে এবি পার্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নূর হোসেন বেল্লাল
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলায় এবি পার্টির পক্ষে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ইং) সন্ধ্যা ৭টায় উপজেলার ০৫নং রহমতপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ক্ষুদ্রকাঠি বকুলতলা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ০৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার, জামায়াতে ইসলামী নেতা মাজেদ খলিফাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।