ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

শাহীনুল হক
এপ্রিল ২১, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর মুক্তা পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মো. শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মো. আব্দুর রহিম (৪০), মানিকগঞ্জের মো. জুয়েল রানা (৪২) ও মো. মিজান শেখ (৫০), নাটোর জেলার মো. জহুরুল ইসলাম (৪১) এবং সিরাজগঞ্জ জেলার মো. আব্দুল মমিন (৪০)। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, চক্রটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে পণ্যবাহী যানবাহন—বিশেষ করে গরুর গাড়ি, চিনি, চাল, তেল ও রডবাহী ট্রাক—টার্গেট করে ডাকাতি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ওসি রুবেল হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।