বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, চাঁদপুর জেলা শাখার ২০২৫-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন ও দুই দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর পৌরসভার মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ শামছুল আলম মোহেব্বী।
তিনি বলেন, দেশ ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য আদর্শ, জ্ঞানসমৃদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ কর্মী তৈরি আজ অত্যন্ত জরুরি। বর্তমানে ইসলামের নামে নানা বিভ্রান্তি ও অপসংস্কৃতির চর্চা চলছে। তরুণ প্রজন্মের কাছে সঠিক ইসলামের ব্যাখ্যা তুলে ধরতে ছাত্র হিযবুল্লাহকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন,আমরা গদি বা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নই। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সুন্নতে নববীর আদর্শ বাস্তবায়নের পথে কাজ করছি। ছাত্র হিযবুল্লাহর প্রতিটি সদস্যকে আদর্শ চরিত্র, শৃঙ্খলা ও ত্যাগের মিশেলে নিজেকে গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজকে আউলিয়ায়ে কেরামের দেখানো পথে অনুপ্রাণিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ আবু ওয়াক্কাস, জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী এবং সাবেক সভাপতি মাওলানা ফরহাদ আলম প্রমুখ।
চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহর আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ছালেহী, হাইমচর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ আলী হোসাইন, কচুয়া উপজেলার সভাপতি মোঃ সাইদুর রহমান তপাদার, মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা প্রমুখ।
দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ শেষে কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ শামছুল আলম মোহেব্বী ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেন। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হন মোঃ মাহমুদুল হাসান।
শেষে জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

