পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন
লিঙ্ক কপি হয়েছে!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলে ছাত্রদলের উদ্যোগে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল ও সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের মধ্যে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোহাম্মদ সাব্বির হোসেন।

প্রাথমিক চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল গ্লাভস, নাপা, ব্যান্ডেজ, স্যালাইন, জীবাণুনাশক, তুলা ও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণ।

এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে
ছাত্রীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে তাপসী রাবেয়া তপসী হল ও বেগম সুফিয়া কামাল হলে এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা যেকোনো হালকা অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে।

ছাত্রছাত্রীদের পাশে থাকা, তাদের প্রয়োজনের সময় সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি।
আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এ ধরণের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারব।

মেয়েদের হলের শিক্ষার্থীরা সৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।
ছোটখাটো দুর্ঘটনা বা অসুস্থতার সময় এমন ফার্স্ট এইড বক্স থাকলে অনেক উপকার হবে।”