পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৩ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গাজীপুরের টঙ্গীতে ছওতুল হেরা আইডিয়াল মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মির্জা নাদিম (স্টাফ রিপোর্টার) প্রকাশিত: ২২ মে ২০২৬, ০২:৫৭ পিএম

গাজীপুরে ছওতুল হেরা আইডিয়াল মাদরাসার উদ্যোগে “ফলাফল প্রকাশ ও সামষ্টিক সপ্তাহ-২৬” উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন মাদরাসাটির উপদেষ্টা মাওলানা নিয়ামত উল্লাহ শাকের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারবিয়াত কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান প্রশিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মোহাম্মদ মঈনুল ইসলাম, আল-হেরা কিডস গার্ডেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি জামাল উদ্দিন, আল-মাদানী আইডিয়াল মাদরাসার মুফতি এমদাদুল ইসলাম এবং ছওতুল হেরা আইডিয়াল মাদরাসার পরিচালক মাওলানা আল-আমিন।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব আবু বকর সিদ্দিক। দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক মির্জা নাদিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নেয়ামত উল্লাহ শাকের বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। কুরআনের আলোয় আলোকিত প্রজন্মই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে।”

তিনি আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারলেই একটি আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।