পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
শিরোনাম
বর্ষসেরাদের নাম ঘোষণা করলো তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা ফুটওভারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দাবি মেনে নেয়ায় প্রত্যাহার! নজরুল বিশ্ববিদ্যালয়ে Research Excellence Award 2026 প্রদান অনুষ্ঠান সম্পন্ন। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামির ক্রেতা সেজে গ্রেপ্তার: রাজশাহী জেলা পুলিশ ঢাকা আলিয়ায় বিস্ফোরণের অভিযোগ, পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী নিহত! মসূয়ায় কামাল সরকারের উদ্যোগে নুরানী ক্যাডেট মাদ্রাসায় বৃক্ষরোপণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুর সরকারি কলেজ কর্তৃক দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৭:১১ পিএম

২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শেরপুর সরকারি কলেজ।

সোমবার (২৫ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে মেডিকেল কলেজ, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটসহ দেশের শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। তিনি বলেন, “এই শিক্ষার্থীরা শুধু কলেজের গর্ব নয়, গোটা জেলার গৌরব। তাদের সাফল্য প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ে যেকোনো কিছু সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া। গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ারে সফলতা কামনা করেন এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পথচলায় শিক্ষক-অভিভাবকদের অনুপ্রেরণাকে সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।

কলেজ সূত্রে জানা যায়, এবার শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেলে ১৬ জন, বুয়েটে ৪ জন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ জন।

তাছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭ জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ জন এবং গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।