পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও ২ জনের নাম প্রকাশ • শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
লিঙ্ক কপি হয়েছে!

ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কারিতাসের ফলজ গাছ বিতরণ

মোঃ হাসিব পেসকার
মোঃ হাসিব পেসকার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৯ জুন ২০২৬, ১১:১৫ পিএম

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারিতাস।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের স্থানীয় প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে কারিতাসের পক্ষ থেকে আম, জাম্বুরা, লিচু, সুপারি ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীরাই পারে সবুজ পৃথিবী গড়তে। একটি গাছ একটি প্রাণ – এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি শিক্ষার্থীকে নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরাও শপথ গ্রহণ করে বলে, “আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, দেশ গড়বো।”

কারিতাসের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের হাতে রোপণ করা এই গাছগুলো একদিন ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়কে সবুজ-শ্যামলে ভরিয়ে দেবে এবং ফলজ বৃক্ষের মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিও পাবে।