পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও ২ জনের নাম প্রকাশ • শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
লিঙ্ক কপি হয়েছে!

শেরপুরে ডপসের শিক্ষা উপকরণ বিতরণ, খুশি শিক্ষার্থীরা

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডপস এর উদ্যোগে নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের নিয়ে “শিক্ষা উপকরণ বিতরণ, উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) উপজেলার আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউট এ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ডপস সদস্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ অধ্যয়নরত ডপস সদস্য আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডপস সদস্য আহমেদ হোসেন জনি, শিক্ষক রবিউল ইসলাম এবং নূর হোসেন নুসু। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনোযোগী হওয়া, সময়ের সঠিক ব্যবহার এবং উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শ্রেণি ভিত্তিক মূল্যায়ন পরীক্ষাও অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এমন আয়োজনকে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।