পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও ২ জনের নাম প্রকাশ • শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
লিঙ্ক কপি হয়েছে!

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহযোগিতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০২:০৫ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Collaborative Research beyond Discipline: Local Experience- Global Impacts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থবহ আলোচনা হবে এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান আপনাদের একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি কর্মসূচিতে স্বশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আলিম আল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।