পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান যাইনুল আবেদীন, সেক্রেটারি মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০২:০৯ পিএম

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান। গত মে মাসে নতুন এই কমিটি গঠন করা হয়।

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের অধীনে দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পাঁচটি শাখা পরিচালিত হচ্ছে। এগুলো হলো— মির হাজিরবাগ, যাত্রাবাড়ী ক্যাম্পাস; মির হাজিরবাগ বালিকা ক্যাম্পাস; টঙ্গী, গাজীপুর ক্যাম্পাস; টঙ্গী বালিকা ক্যাম্পাস এবং মাতুয়াইলস্থ তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা।

এ ছাড়া ট্রাস্টের উদ্যোগে হিফজ মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

নতুন কমিটি গঠনের পর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)-এর পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যক্ষ যাইনুল আবেদীন ও সেক্রেটারি মাহমুদুল হাসানকে অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলামসহ ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবনিযুক্ত নেতৃত্বের মাধ্যমে ট্রাস্টের শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।