পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

তামীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সঙ্গে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) পরিদর্শক টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মাদরাসায় বিএনসিসির কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ হেফজুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম ও জিএস মুর্তজা হাসান ফুয়াদসহ ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বিএনসিসির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।