পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

তামীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম (২০২৬) পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০২:০৯ পিএম

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার আলিম-২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আরো উপস্থিত ছিলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা রফিকুর রহমান মাদানী, মাদরাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর নুর নবী মানিক, দ্য স্কলার্স ফোরাম ঢাকার চেয়ারম্যান হাফেজ দেলাওয়ার হোসাইন এবং ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমেদ। এছাড়াও এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে তা’মীরুল মিল্লাতের ঐতিহ্যবাহী শিক্ষা কার্যক্রম, জাতীয় পর্যায়ে অবদান এবং ইসলামী স্কলার তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও ধর্মীয় শিক্ষায় সমান গুরুত্ব দিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আলিম পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আন্তরিক প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা রফিকুর রহমান মাদানী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এতে আলিম-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।