ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ মাহিন খান
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম আজম সৈকত।

এ সময় সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানান। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গোলাম আজম সৈকতের সাথে কুশল বিনিময় করেন এবং তার উদ্যোগকে সাধুবাদ জানান।

গণসংযোগে কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।