ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে রিকশা উপহার

মোহাম্মদ মারুফ
মার্চ ২৬, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যক্তিকে জীবিকা নির্বাহের লক্ষ্যে একটি রিকশা উপহার প্রদান করা হয়েছে।

মানবিক এ উদ্যোগটি লক্ষ্মীপুর জেলার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া বাজারের ৫নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শাখা জামায়াতের সেক্রেটারি ও ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ, উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদ, সেক্রেটারি জাহিদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “জনগণের পাশে থাকা এবং তাদের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে। একটি উন্নয়নমূলক, সুন্দর ও সমৃদ্ধ লক্ষ্মীপুর গড়তে আমরা সবসময় কাজ করে যাব।”

এ সময় স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।