পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

অবহেলিত বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়নে শপথ ব্যারিস্টার আসাদের

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১২:৫৯ এএম

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেছেন, বরিশালের এত কাছাকাছি হয়েও বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আজও উন্নয়নের দিক থেকে অবহেলিত। যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। অবহেলিত এ দুই উপজেলার উন্নয়ন ও পরিবর্তন করতে চাই।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার, দারোগার হাট সহ বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

এ সময়ে বিএনপি নেতা ব্যারিস্টার আসাদ এর সাথে উপস্থিত ছিলেন উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহাবুব তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফর সরদার, মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার,যুবদল নেতা মিজান সরদার, মাধবপাশা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রানা তালুকদার প্রমূখ।

বিএনপির এ নেতা সাংবাদিকদের বলেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দেশের তরুণ প্রজন্মের ভাবনাকে মাথায় নিয়ে তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। যে ৩১ দফার মধ্যে বাংলাদেশের মুক্তি কামি মানুষের কথা রয়েছে, কৃষকের কথা রয়েছে, শ্রমিকের কথা রয়েছে, দিনমজুরের কথা রয়েছে, শিক্ষকের কথা রয়েছে, ছাত্র কথা রয়েছে, রয়েছে সমস্ত আইনজীবীদের কথা। অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে ৩১ দফা। এই ৩১ দফাকে সামনে রেখে আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।