পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মনপুরায় পানিবন্দি হাজারো মানুষ: ব্যাক্তি আক্রোশে বন্ধ নিষ্কাশন পথ!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম
মনপুরায় পানিবন্দি হাজারো মানুষ: ব্যাক্তি আক্রোশে বন্ধ নিষ্কাশন পথ!

মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলার মনপুরায় টানা ৫ দিন যাবত বৃষ্টি অব্যাহত থাকায় ২ নং হাজীরহাট ইউনিয়ন এর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার ৪ টি ইউনিয়নে ব্যপক বৃষ্টি করণে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষ এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

উপজেলা সদরের ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ৬ টি ওয়ার্ড এর প্রায় ২০ হাজার পরিবার পানি বন্দী অবস্থায় জীবন যাপন করছে। সেই সঙ্গে পানিতে ভেসে গেছে বিভিন্ন এলাকায় অবস্থিত মৎস্য পুকুর ও মুরগির খামার। এতে ক্ষয়ক্ষতি’র পরিমাণ প্রায় ১০ লক্ষ্য টাকা বলে ধারনা গ্রামবাসীর।

এছাড়াও কাঁচা, পাকা, আধাপাকা রাস্তাসহ গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক নিয়োগ দিচ্ছে ‘পেজ দ্যা নিউজ’। আবেদন করুন এখুনি।

উপজেলার হাজীরহাট ইউনিয়ন এর ১,২,৩,৪,৫,নং ওয়ার্ড এর গ্রামের সড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় ওইসব এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ব্যাক্তি আক্রোশের কারনে বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে প্রতিটি ওয়ার্ডের কম বেশি প্রভাবশালী লোকজন।

জানা যায়, উপজেলায় অবস্থিত মুক্তিযুদ্ধা ভবন টির পেছনের বাউন্ডারির দেয়ালটি ভেঙ্গে পারে যায় যারফলে মূল ভবন এর নিচের মাটি কিছুটা চলে যায়। এতে ভবনে থাকা প্রায় ১০ টি দোকান দার দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারি বৃষ্টির কারণে পানি বৃদ্ধির ফলে উপজেলার হাজীরহাট ইউনিয়ন এর ৬ টি ওয়ার্ড এর, সোনার চর, চর যতিন, চর গেয়ান, চর কৃষ্ণ প্রসাদ , দাসেরহাট গ্রাম সহ বিভিন্ন ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে জীবন যাপন করছে।

চর জ্ঞান এর বাসিন্দা হারুন বলেন,মনপুরাতে ওয়াবদার বেড়িবাঁধ এর কাজ চলমান সেই বেড়িবাঁধ এর কারণে হাজার হাজার পরিবার পানি বন্দী অবস্থায় জীবন যাপন করছে। বেড়িবাঁধ এর কাজ করতেছে কিন্তু বেড়িবাঁধ এর ভেতর এর পানি নিষ্কাশনের পথ রাখা হয়নি। আগের যেই পথ ছিলো সেই পথও বেড়িবাঁধ এর কারণে বন্ধ হয়ে গেছে। গ্রামের পানি নিষ্কাশনের জন্য আগে যেই পথ ছিলো সেই পথ বন্ধ করে প্রভাবশালী লোকজন বাড়িঘর উঠিয়েছে।

২ নং হাজীরহাট ইউনিয়ন এর প্রশাসকের দায়িত্বে থাকা পি.আই.ও. ফজলুল হক বলেন, “আমরা আজকে হাজীরহাট ইউনিয়ন এর সকল মেম্বার দেরকে নিয়ে মিটিং করেছি। সকল গ্রামের পানি নিষ্কাশনের পথ করে দেওয়া হবে”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান,যেহেতু মনপুরায় বেড়িবাঁধ এর কাজ চলমান আছে এই কারণে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে মানুষ পানি বন্দী হয়ে পরেছে। আমরা পানি নিষ্কাশনের পথ এর ব্যাবস্থা করবো এবং মুক্তিযুদ্ধা ভবনের বিষয় টি আমি উপরস্থ কর্মকর্তা কে জানিয়েছি।