পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

অন্বেষণ কোচিংয়ের লাইভ ক্লাসে অশ্লীলতা, স্যোশাল মিডিয়ায় তোলপাড়!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
অন্বেষণ কোচিংয়ের লাইভ ক্লাসে অশ্লীলতা, স্যোশাল মিডিয়ায় তোলপাড়!

জনপ্রিয় অনলাইন কোচিং প্রতিষ্ঠান ‘অন্বেষণ’ এর বিরুদ্ধে শিক্ষার পরিবেশে অশ্লীলতার অভিযোগ উঠেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কলা, আইন, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় এ কোচিং প্ল্যাটফর্ম সম্প্রতি নিজেদের একটি লাইভ ক্লাসের অশালীন ভিডিও প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি অন্বেষণ কোচিং সেন্টার এর ইউটিউব চ্যানেল থেকে পাওয়া গেছে। ওই ভিডিওতে প্রতিষ্ঠানটির হিসাববিজ্ঞানের এক পুরুষ ও নারী শিক্ষককে লাইভ ক্লাস চলাকালীন অশালীন ভঙ্গিতে চুমু খাওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে তাদের অশালীন অঙ্গভঙ্গি এবং আচরণ স্পষ্টভাবে শিক্ষার পরিবেশকে কলুষিত করেছে বলে মন্তব্য অভিভাবক ও শিক্ষার্থীদের।

এ ঘটনার ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে।

অন্বেষণ কোচিং এর অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, “অন্বেষণ কেন্দ্রিক একটি বিব্রতকর ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমাদের দুইজনের কিছু গুরুত্বপূর্ণ কথা –

পোস্টের শুরুতে বলা হয়, অন্বেষণ একটি আর্টস কেন্দ্রিক প্রতিষ্ঠান হলেও, শিক্ষার্থীদের সাপোর্টের কথা ভেবে আমরা কমার্সের কিছু ক্লাস আয়োজন করতে চেয়েছিলাম।

আর সেখান থেকেই হিসাববিজ্ঞানের জন্য ২ জন শিক্ষকের সাথে পরিচয়। উনাদের আমরা আমাদের পেইজ ও ইউটিউবের এক্সেস দেই। উনারা নিজেরাই স্টুডিও ম্যানেজ করে ক্লাসটি নেন। সেখানে আমরা (অন্বেষণের) কেউই সেখানে উপস্থিত ছিলাম না ।

পোস্টে আরু বলা হয়, অন্বেষণ এর সাথে উনাদের সম্পর্ক খুবই অল্পদিনের। তাদের এই অপেশাদার আচরণে আমরা খুবই বিব্রত। কিন্তু এ ঘটনায় আমাদেরও কিছু করার ছিলো না।

যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকেই এ ঘটনা টি ঘটেছে, আমরা খুবই লজ্জিত ও দুঃখিত ।

অন্বেষণের পক্ষ থেকে সকলের কাছে সাপোর্ট চেয়ে বলা হয়, “তবে, এই দুর্যোগের সময় আমরা আপনাদের সাপোর্ট চাই। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই।

পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে আমাদের যা যা করা প্রয়োজন ছিল আমরা করেছি। আমরা উক্ত ইন্সট্রাক্টরদের Onneshon এর সকল কার্যক্রম থেকে Permanently অব্যাহতি দিয়েছি । তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবেনা ।

 

আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু পরিশ্রম করছি সেটা তোমরা নিজেরাই দেখেছো আমরা কখনোই আমাদের প্ল্যাটফর্মের এরকম ক্ষতি হোক এটা চাইবো না ।

শিক্ষার্থী ও সকলের কাছে আমরা অন্বেষণ পরিবার ক্ষমা চাচ্ছি। আপনারা কেউ আমাদের ভুল বুঝবেন না দয়া করে। অন্বেষণ যেভাবে HSC শিক্ষার্থীদের সাপোর্ট দিয়ে যাচ্ছিলো সেটাও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।”

তবে এ ঘটনার পেছনে মার্কেটিং-ই উদ্দেশ্য  ছিল বলেঅনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

ইফতেখার উদ্দিন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন, ‘এটা ১০০% মার্কেটিং। এমনটা বিশ্বাসযোগ্য নয় যে, দুই শিক্ষক লাইভে এমন কিছু করছেন অথচ কর্তৃপক্ষ জানে না। লাইভ ক্লাসে তো চ্যাট অপশন থাকে, ক্লাস চলাকালীন এমন ঘটনা ঘটছে, আর কর্তৃপক্ষ নাকি কিছুই জানে না— এটা বিশ্বাস করা কঠিন। ক্লাসের মাঝপথে এই ঘটনা ঘটেছে, তার মানে তারা আগে থেকেই ক্লাসে ছিলেন। আপনি যদি নিজের প্রতিষ্ঠান সম্পর্কে নিশ্চিত না থাকেন, তাহলে আপনারা কীভাবে শিক্ষাদান চালাচ্ছেন?

তিনি আারো বলেন, আজকাল দুনিয়াতে ‘ব্যাড মার্কেটিং ইজ গুড মার্কেটিং’— এই নীতিটিই যেন প্রচলিত হয়ে গেছে।’