পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

দাখিল পরিক্ষার ফলাফলে শীর্ষে দারুন্নাজাত, ২য় তা’মীরুল মিল্লাত টঙ্গী।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম

প্রতিবেদক- রাইহান উদ্দিন: ২০২৫ সালের দাখিল পরীক্ষায় দেশব্যাপী ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। এবং এর পরেই আছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তা’মীরুল মিল্লাত টঙ্গী পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতায় বজায় রাখতে পারেনি। এবারও প্রথম অবস্থান অর্জনের প্রত্যাশা থাকলেও, প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী এবং অবিভাবকরা।

শীর্ষস্থান অর্জন করা দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে এ বছর মোট ১০৪৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। পাশের হার ৯৯.৫২ শতাংশ।

এমন ফলাফলে উচ্ছ্বাসিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও অবিভাকবৃন্দ। পাশাপাশি শিক্ষকরাও এ ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অপরদিকে তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখায় এ বছর মোট ৭৭৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে, যা মোট পরীক্ষার্থীর ৬২ শতাংশেরও বেশি। পাশের হার ৯৮.৫৮ শতাংশ, ফেল করেছে মাত্র ১৪ জন।

শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, ‘এই অর্জনের পেছনে রয়েছে শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সদিচ্ছা ও সহায়তা। আমরা বিশ্বাস করি, এ সাফল্য ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই ফলাফল আমাদের পথচলার শুরু মাত্র। ভবিষ্যতের চ্যালেঞ্জ আরও বড়, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’ তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষ সাধনের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

পিটিএন/শিক্ষাঙ্গন