পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

বোয়াইলমারী কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় A+ পেলো ১৮ জন।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৫:৩৫ পিএম
বোয়াইলমারী কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় A+ পেলো ১৮ জন।

সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়াইলমারী কামিল মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় মাদরাসাটি থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন সর্বোচ্চ গ্রেড A+ পেয়েছে।

এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল্লাহ সকল কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই ফলাফলের পেছনে রয়েছে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা।”

স্থানীয়ভাবে ইতোমধ্যে মাদরাসাটির এই সাফল্য ব্যাপক প্রশংসিত হয়েছে। শিক্ষা-উন্নয়নে বোয়াইলমারী কামিল মাদ্রাসার ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।