পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

দাখিল ফলাফলে দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
দাখিল ফলাফলে দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা।

ঝালকাঠি প্রতিনিধি: ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফলে দেশসেরা অবস্থানে উঠে এসেছে ঝালকাঠির প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদরাসা। মাদরাসাটি থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল ৪২৭ জন শিক্ষার্থী, যার মধ্যে রেকর্ড ২২৭ জন পেয়েছে জিপিএ-৫। কেবল একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, হযরত আযীযুর রহমান কায়েদ (রহ.)–এর প্রতিষ্ঠিত এই মাদরাসার পাসের হার ৯৯.৭৭ শতাংশ, যা দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ। জিপিএ-৫ প্রাপ্তির হারও প্রায় ৫৪ শতাংশ ছুঁয়েছে।

তিনি বলেন, “ঢাকার নামকরা প্রতিষ্ঠান দারুন্নাজাত আলিয়া মাদরাসার পাসের হার ছিল ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭ শতাংশ। সে হিসেবে সামগ্রিক ফলাফলে এনএস কামিল মাদরাসা দেশের শীর্ষস্থানে রয়েছে।”

এদিকে এসএসসি পরীক্ষায় জেলার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল মিশ্র।

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১২ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২১৫ জন, পাস করে ২১২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় ৩৮ জন অংশ নিয়ে ৩২ জন পাস করেছে এবং ২ জন জিপিএ-৫ পেয়েছে।
কুতুবনগর আলিম মাদরাসা থেকে ৩৮ জন পরীক্ষার্র মধ্যে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে, সেখানে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

অন্যদিকে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র কিছুটা হতাশাজনক। প্রতিষ্ঠানটি থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র ৮১ জন পাস করেছে। কারো জিপিএ-৫ নেই।

এ বিষয়ে ঝালকাঠি জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “জেলার সামগ্রিক ফলাফল এখনো হাতে আসেনি। তবে প্রাথমিকভাবে যেটুকু পেয়েছি, তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। আজ একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করে যাব।”