পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

টাকসু’র ‘গ্রেট আইডিয়াল হোম’ এর ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১১:২৭ পিএম
টাকসু’র ‘গ্রেট আইডিয়াল হোম’ এর ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক: তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর শিক্ষা বিভাগ কর্তৃক সরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের নিয়ে পরিচালিত “গ্রেট আইডিয়াল হোম”এর ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর একাডেমিক ভবনের ২০০৮–নাম্বার রুমে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিষয়টি তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, তা’মীরুল মিল্লাত কেন্দীয় ছাত্রসংসদ (টাকসু) প্রতি বছর-ই সরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের নিয়ে ‘গ্রেট আইডিয়াল হোম’ পরিচালনা করে আসছে। এই গ্রেট আইডিয়াল হোম থেকে প্রতিবছর-ই শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে আসছে।

ভর্তিচ্ছুদের যোগাযোগ ও সহায়তা

টাকসু’র পক্ষ থেকে পরীক্ষা সম্পর্কে কোন প্রশ্ন বা প্রয়োজনে ০১৯৭৪৭৬৮৮৩২ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।