পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট চালু ও হালনাগাদের নির্দেশ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম

দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট চালু বা বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার মাউশির ইএমআইএস সেল থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের আওতায় http://www.bangladesh.gov.bd ওয়েবসাইট তৈরি ও নিয়মিত হালনাগাদ করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে আলাদা ব্যয়ে ওয়েবসাইট না বানিয়ে, নির্ধারিত সরকারি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে। এতে ব্যয় কমে আসবে এবং সব তথ্য একই কাঠামোয় থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট দপ্তর।

প্রত্যেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যা থাকতে হবে:প্রতিষ্ঠান পরিচিতি,পাঠদানের অনুমতি ও স্বীকৃতি সংক্রান্ত তথ্য,শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা,অনুমোদিত শাখার বিবরণ,শিক্ষক-কর্মচারীদের তালিকা,পাঠদান রুটিন ও পাঠ্যসূচি,এমপিও সংক্রান্ত তথ্য,মোবাইল নম্বরসহ যোগাযোগের তথ্য,অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর,তথ্যসেবা কেন্দ্রের ঠিকানা।

এই ওয়েবসাইট তৈরির পর তা http://www.emis.gov.bd ওয়েবসাইটের DSHE/EMIS–এর IMS মডিউলে আপলোড করতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়বে এবং শিক্ষা সংক্রান্ত তথ্য নাগরিকদের কাছে সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।