পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

ঢাকা-পাবনা মহাসড়কে মুখোমুখি দুই বাসের সংঘর্ষ, আহত ৭ জন!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৬:০০ পিএম
ঢাকা-পাবনা মহাসড়কে মুখোমুখি দুই বাসের সংঘর্ষ, আহত ৭ জন!

সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: ঢাকা-পাবনা মহাসড়কের দুলাই বাজার ও চিনাখড়ার মাঝামাঝি স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী অর্থী পরিবহন ও পাবনা এক্সপ্রেসের একটি এসি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস দুটি দ্রুতগতিতে চলছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যানবাহন দুটি সরিয়ে নেয়। তবে দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্রুতগতির কারণেই এমন দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।