জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়নের সম্মাননা পেলো বাহারছড়া ইউনিয়ন।
কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদকে মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে। এ সম্মাননা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে অর্জিত এক অসামান্য স্বীকৃতি, যা বাহারছড়া ইউনিয়নকে করেছে গর্বিত ও অনুপ্রাণিত।
সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে বাহারছড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে পুরষ্কার গ্রহণের কথা ছিলো উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এর। তবে তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন: ৭নং ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলম।
জাতীয় পর্যায় বাহারছড়া ইউনিয়নের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন, বাহারছড়া ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জুহুরা নেজাম।
বিভাগীয় পার্যায় থেকে সনদ গ্রহণ করেন,বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্রাশাসনিক কর্মকর্তা (সচিব) ফরিদ আলম।
জেলা পর্যায় (কক্সবাজার) থেকে সনদ গ্রহণ করেন, উক্ত ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিক।
টেকনাফ উপজেলা থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা সনদ গ্রহণ করেন, ৭নং ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলম।
চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “এই অর্জন সম্ভব হয়েছে পরিষদের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলে। এ সফলতা শুধু বাহারছড়ার নয়, এটি পুরো টেকনাফবাসীর গর্ব এবং ভবিষ্যতের অনুপ্রেরণা।”
এই মহত্ অর্জনের জন্য বাহারছড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং টেকনাফ উপজেলার জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


