পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

সাভারে যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মুরগি হেলাল গ্রেপ্তার ।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম
সাভারে যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী মুরগি হেলাল গ্রেপ্তার ।

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা একাধিক হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ও সাভার থানা যুবলীগ নেতা হেলাল ওরফে মুরগি হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ জুলাই) সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ভোররাতে হেলালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেলাল (৩০) সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার হারুন আর রশিদের ছেলে। তিনি সাভার উপজেলার পতিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদের অনুসারী।

পলাতক ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে হেলাল সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের মাধ্যমে প্রভাব বিস্তার করে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত, পরিবহন, মার্কেট ও গার্মেন্টস ফ্যাক্টরি এবং মুরগির গাড়ি থেকে চাঁদাবাজির কোটি টাকার ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল।

হেলালকে গ্রেপ্তারের বিষয়টি সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার এ নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর, কিছুদিন হেলাল পলাতক থাকলেও গ্রেপ্তার এড়াতে রাতারাতি ছদ্মবেশ ধারণ করে বিএনপির এক নেতাকে সঙ্গী করে। তারপর আবারো পুনরায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নিয়ন্ত্রণ রেখে আসছিলো যুবলীগ নেতা হেলাল।

তাকে নিয়ে গণমাধ্যমে খবরের শিরোনাম হলে সাভার জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তাকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় পুলিশ।

বুধবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে সাভার মডেল থানা পুলিশের অভিযানে পৌরসভার মজিদপুর এলাকা থেকে সন্ত্রাসী হেলাল ওরফে মুরগি হেলালকে গ্রেপ্তার করা হয়। তবে তার অন্যতম সহযোগী শীর্ষ সন্ত্রাসী ল্যাংড়া সোহেল, মুরগি নজরুল পলাতক দুইজনকে ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, হেলালের বিরুদ্ধে পতিত সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে পুলিশের ওপর হামলাসহ হত্যা, চাঁদাবাজি, ফ্ল্যাট দখল, মারধরের পর হত্যাচেষ্টাসহ প্রতারণার অন্তত ৬ টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসীদের গডফাদার মঞ্জুরুল আলম রাজীবের প্রভাব বিস্তার করে সন্ত্রাসী চক্রের প্রধান হেলালের পালিত লোকজন সাভার থানা এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে চাঁদা আদায়, সাভার বিরুলিয়া রোড ও পৌরসভার শাখা সড়কে চলাচলরত পরিবহনগুলো থেকে চাঁদা আদায়, মার্কেট, গার্মেন্টস ফ্যাক্টরি ও মুরগির গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছিল।

এর আগে এমন অপকর্মের কারণে পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয় হেলাল। গত বছর জুলাই আন্দোলনের সময় ৩, ৪, ও ৫ই,আগষ্ট সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আন্দোলনকারীদের প্রকাশ্যে পিটিয়ে এবং গুলি বর্ষণ করেছে এ যুবলীগ নেতা ও তার সহযোগীরা। গত ৫ আগষ্টের পর নিজেকে বিএনপি’র সমর্থক দাবি করে প্রচার করতে শুরু করেন এই প্রতারক। তবে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা সন্ত্রাসী হেলালকে পরজীবী হাইব্রিড আখ্যায়িত করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে মুরগি হেলালের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাভারের স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘হেলালের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে নিহতের স্বজনদের দায়েরকৃত ২ টি হত্যাসহ ৬ টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় যুবলীগ নেতা হেলালের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা গত বছর জুলাই মাস ও আগষ্টের ৪ ও ৫ তারিখ সাভারে জমায়েত হতে থাকেন। এ সময় স্বৈরাচার সরকার শেখ হাসিনার অন্যতম সহযোগী সাভার উপজেলার পতিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েন। এ ঘটনায় সাভার-আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহিদ হন।