পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

পাবনায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:২১ পিএম
পাবনায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু!

সাঁথিয়া, পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট রোডে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ মোজাম্মেল হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটের দিকে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হোসেনের বাড়ি আমিনপুর থানার সিন্দুরী গ্রামে। তিনি মৃত আমজাদ শেখের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাম্মেল হোসেন সরাসরি কাশিনাথপুর থেকে কাজিরহাট রোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুর্ঘটনাস্থল পরিষ্কার করে।

এ সময় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং খুব শিঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।