পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

রাজাপুরে যুবতীর সঙ্গে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে এক যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিট দৈর্ঘ্যের ভিডিওটি উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাজমুল হাসান নাঈমের বলে দাবি করছেন একাধিক স্থানীয় সূত্র।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে এক যুবতীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে রয়েছেন নাঈম। ধারণা করা হচ্ছে, ভিডিওটি তাদের মধ্যেই কেউ একজন ধারণ করেছেন। ক্লিপটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও প্রসঙ্গে নাঈম বলেন, “২০২১ সালে মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক ছিল। ভিডিওটি সে মজার ছলে রেকর্ড করেছিল। পরে একটি দোকানে ফোন সারাতে দিয়ে থাকলে সেখান থেকেই ভিডিওটি ছড়িয়ে পড়তে পারে। এটি একটি ষড়যন্ত্র।”

এদিকে রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিক মৃধা জানান, “কিছুদিন আগে ভিডিও ফাঁসের মামলায় ওই যুবক কারাগারে ছিল। তবে নাঈম বর্তমানে ছাত্রদলের কোনো দায়িত্বে নেই।”

ঘটনাটি নিয়ে রাজাপুরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।