পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীপুর পৌর কর্মী সম্মেলন: বিএনপির শক্তি এদেশের জনতা।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম
শ্রীপুর পৌর কর্মী সম্মেলন: বিএনপির শক্তি এদেশের জনতা।

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পৌরসভা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ জুলাই রোজ শনিবার এ কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারি পরিচালনায় উক্ত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এসএম রুহুল আমিন , উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মুত্তালিব, বিএনপি নেতা সিরাজউদ্দিন কাইয়াসহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেন,  বিএনপি বিরুদ্ধে কুৎসা রটিয়ে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়ে নির্বাচনের পথ বন্ধ করা যাবে না। বিএনপি শক্তি এই দেশের জনতা। বর্তমানে সকল স্তরের জনগণের আকাঙ্ক্ষা সুন্দর সুস্থ একটি নির্বাচন। নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না।

এসময় তিনি আরো বলেন, কোনো মাদক , সন্ত্রাসী, চাঁদাবাজদের বিএনপিতে ঠাই নেই। তিনি নেতাকর্মীদের তারেক রহমানের প্রতিটি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।