পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

শুরু হচ্ছে একাদশ/আলিম শ্রেণির ভর্তি, আবেদন করবেন যেভাবে।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে অনলাইনে ভর্তি  আবেদন শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই থেকে। চলতি বছরও তিনটি ধাপে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আবেদন চলবে ৯ আগস্ট পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত সময়সূচি, আবেদন ধাপ ও ক্লাস শুরুর তারিখ জানিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অনলাইনে আবেদন

আগামী ২৪ জুলাই থেকে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের http://www.xiclassadmission.gov.bd মাধ্যমে। এই আবেদন চলবে ৯ আগস্ট পর্যন্ত।

তিন ধাপের ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রথম ধাপ:

আবেদন গ্রহণ: ২৪ জুলাই – ৯ আগস্ট এবং ফল প্রকাশ: আগামী ২১ আগস্ট।নির্বাচিতদের নিশ্চায়ন করা হবে ২৫ আগস্ট রাত ৮টার মধ্যে।

দ্বিতীয় পর্যায়:

আবেদন গ্রহণ: ২৬ আগস্ট – ২৮ আগস্ট এবং ফল প্রকাশ: ৩১ আগস্ট (রাত ৮টা)

তৃতীয় পর্যায়:

আবেদন গ্রহণ: ৫ সেপ্টেম্বর – ৮ সেপ্টেম্বর এবং ফল প্রকাশ: ১০ সেপ্টেম্বর রাত ৮টা।সর্বশেষ মাইগ্রেশন ফল: ১৪ সেপ্টেম্বর।

চূড়ান্ত ভর্তি কার্যক্রম

তিন ধাপের আবেদন ও মাইগ্রেশনের পর একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ সেপ্টেম্বর। এ কার্যক্রম চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

সারাদেশে একযোগে একাদশ ও আলিম শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে।

শিক্ষাবোর্ড থেকে দেওয়া  গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা:

প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করতে হবে, তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে।

প্রতিটি ধাপে মাইগ্রেশন সুবিধা পাবেন নিশ্চিত শিক্ষার্থীরা, তবে যাদের ইচ্ছা আছে তারা মাইগ্রেশন বন্ধ করতেও পারবেন।

ফল পুনঃনিরীক্ষণের শিক্ষার্থীদের আবেদন সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।