রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুরে মাইলস্টোন কলেজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম গনমাধ্যমকে বলেন, “আমি পাঁচ মিনিট আগে বিষয়টি শুনতে পেরেছি। মাইলস্টোন কলেজ এলাকায় বিমানবহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”
ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি তীব্র বিস্ফোরণের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
