পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

দাখিল পরীক্ষায় বোয়াইলমারী কামিল মাদ্রাসার রুকাইয়া খাতুন এর কৃতিত্বপূর্ণ সাফল্য

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
দাখিল পরীক্ষায় বোয়াইলমারী কামিল মাদ্রাসার রুকাইয়া খাতুন এর কৃতিত্বপূর্ণ সাফল্য

মোঃ আবু ছাহিম। সাঁথিয়া, পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হাড়িয়াকাহন গ্রামের কৃতী শিক্ষার্থী মোছাঃ রুকাইয়া খাতুন ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বোয়াইলমারী কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। তার মোট প্রাপ্ত নম্বর ১১০৭।

রুকাইয়া বোয়াইলমারী কামিল মাদ্রাসার অন্যতম কৃতি শিক্ষার্থী মোছাঃ দিলরুবা খাতুন (ফাতেমা) এর মেয়ে। তার পিতার নাম মোঃ আবু জাফর।

রুকাইয়া তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান মনে করেন তার শিক্ষকবৃন্দ, যাঁরা নিয়মিত পড়াশোনায় দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি মা-বাবার অক্লান্ত পরিশ্রম, দোয়া ও উৎসাহ তাকে এই ফলাফল অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছে।

জীবনের লক্ষ্য সম্পর্কে রুকাইয়া জানায়— সে ভবিষ্যতে একজন ভালো আলেমা হতে চায়। একজন আলেমা হয়ে মুসলিম উম্মাহের কল্যানে নিজেকে আত্মনিয়োগ করতে চায়।

তার এই অর্জনে তার শিক্ষকমন্ডলী, পরিবার ও এলাকাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।