পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম
জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস' উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান।

গাজীপুর প্রতিনিধি: মাসজুড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’-এর উপলক্ষে গাজীপুর জেলা শাখার উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আজ ২৩ জুলাই রোজ বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে এ স্বারকলিপি প্রদান করা হয়।

জুলাই যোদ্ধাদের ওপর বর্বর সন্ত্রাসী হামলা, খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিচারের দাবি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসন। তাছাড়াও আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ, অনতিবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ স্বারকলিপি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার মুহতারাম সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মুহাঃ মনিরুজ্জামান মনির, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাঃ সিয়াম হোসেন সামির, কালিয়াকৈর উপজেলার সাধারণ সম্পাদক মুহাঃ গোলাম রাব্বি প্রমুখ।