পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে সাভারে র‍্যালি।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: ২৪ সালের ৫-ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে ‘গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে ‘বিজয় র‍্যালি’ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

র‍্যালি কর্মসূচি শুরুর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজনে সাভার মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালি-টি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড পদক্ষিণ করে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

সমাবেশে বক্তারা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামা ছাত্র-জনতার ক্ষোভ সে দিন রূপ নেয় গণ-অভ্যুত্থানে।

বক্তারা আরও বলেন, শত শত শিক্ষার্থী ও জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙ্গে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহিদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এতো প্রাণ ঝরে গেল, সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, সহ-সভাপতি মাওলানা সাহেদ জাহেরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার হোসাইন প্রমুখ।

র‍্যালি শেষে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত সব শহিদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।