পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

উখিয়ায় এক মাদ্রাসা থেকে মাত্র ছয় ও সাত মাসে হাফেজ দুই কিশোর!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম
উখিয়ায় এক মাদ্রাসা থেকে মাত্র ছয় ও সাত মাসে হাফেজ দুই কিশোর!

নিজস্ব প্রতিবেদক: উখিয়া ইনানীর পূর্ব ধুলার ডেইলে অবস্থিত হযরত ওসমান বিন আফ্ফান (র.) হিফজুল কোরআন ও এতিমখানা মাদ্রাসা-এর দুই শিক্ষার্থী মাত্র ছয় ও সাত মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছেন। তাদের এই সাফল্য স্থানীয়ভাবে যেমন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টায় মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা দুই ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ অনন্য সাফল্যের জন্য দোয়া করেন।

হাফেজ হওয়া দুই শিক্ষার্থী হলেন:

  • আব্দুল কাদের — বয়স ১২ বছর, মাত্র ৭ মাসে হিফজ সম্পন্ন করেছেন। তিনি কক্সবাজার জেলার ইনানী এলাকার বাসিন্দা। পিতা: সৈয়দুল আমিন।

  • মাহামুদুল হাসান জিহাদী — বয়স ১৩ বছর, কোরআন মুখস্থ করেছেন মাত্র ৬ মাসে। তিনি রামু, কক্সবাজারের বাসিন্দা। পিতা: হাফেজ মাওলানা সৈয়দুল আমিন।

তাদের এই অল্প সময়ে পবিত্র কোরআন হিফজ করার ঘটনা শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রেরণা ছড়িয়ে দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালে যাত্রা শুরু করা এই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ২০ জন শিক্ষার্থী হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এতিম ও সাধারণ ছাত্রদের জন্য হিফজ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায়ও অগ্রণী ভূমিকা রেখে চলেছে।