পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে টিসি দেওয়ার ২ বছর পর ছাত্রীর ছুরিকাঘাতে শিক্ষক আহত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

রাজশাহীতে স্কুল ফটকের সামনে এক শিক্ষকের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাংলা বিভাগের শিক্ষক মারুফ খাকি স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় এক কিশোরী সাহায্যের জন্য চিৎকার করলে তিনি থামেন। কাছে যেতেই ওই ছাত্রী ব্যাগ থেকে চাকু বের করে প্রথমে তার ঘাড়ে এবং পরে আবার আঘাত করতে চাইলে তিনি হাত দিয়ে ঠেকান। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে শিক্ষককে বাঁচান এবং ছাত্রীকে আটক করেন।

গুরুতর আহত অবস্থায় মারুফ খাকিকে রাজশাহীর সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার ঘাড়ে তিনটি ও হাতে চারটি সেলাই দেন।

জানা গেছে, আটক হওয়া ছাত্রী বর্তমানে রাজশাহী বিজিবি স্কুলের দশম শ্রেণিতে পড়ছে। পূর্বে নানা অপরাধের কারণে তাকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।

আটকের পর ওই ছাত্রী শিক্ষককে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পরিবারের জিম্মায় দেয়।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন।