পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের পাট গবেষণা কেন্দ্রে শিক্ষামূলক পরিদর্শন।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম
গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের পাট গবেষণা কেন্দ্রে শিক্ষামূলক পরিদর্শন।

গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একদল শিক্ষার্থী আজ কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রে একটি শিক্ষামূলক পরিদর্শনে অংশগ্রহণ করেছেন। এই আয়োজনে অংশ নেন কলেজের কয়েকজন শিক্ষার্থী ছাড়াও কিশোরগঞ্জ যুব সংসদের সদস্যরাও।

পরিদর্শনকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মোস্তাকিম হাসান, মুফতী কাওসার আহমেদ, যুবায়ের আহমদ ও মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

পরিদর্শনের একপর্যায়ে শিক্ষার্থীরা গবেষণা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ড. ইউনূস পাটের উৎপাদন, আধুনিক গবেষণাপদ্ধতি এবং পাটের বহুমুখী ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, “পাট বাংলাদেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। পরিবেশবান্ধব ও টেকসই এ পণ্যের গুরুত্ব বিশ্বব্যাপী বাড়ছে।”

শিক্ষার্থীরা জানান, এই ধরনের পরিদর্শন তাদের শিক্ষা জীবনে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়ক হবে। তারা পাট সম্পর্কে নানা দিক থেকে জানার সুযোগ পেয়েছেন, যা তাদের ভবিষ্যৎ পড়াশোনা ও গবেষণায় কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের চিন্তাধারায় নতুন মাত্রা যোগ করে এবং বাস্তবজ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।