পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বদলে গেল ‘বাংলাদেশ জেল’-এর নাম

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পিএম

কারাগার ব্যবস্থাপনায় সংস্কার ও সংশোধনমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, কারাগারকে আর শুধু শাস্তির জায়গা হিসেবে নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ উদ্দেশ্যে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

কারা মহাপরিদর্শক জানান, নতুন আইনের মাধ্যমে বন্দিদের কল্যাণ, নিরাপত্তা ও পুনর্বাসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে নতুন পদ সৃষ্টি এবং অতিরিক্ত দেড় হাজার জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে বন্দিদের চিকিৎসা সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে আধুনিক কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাস্যরসের সঙ্গে তিনি আরও বলেন, অনেক বন্দি সরাসরি ফোন করে তাদের সমস্যার কথা জানান।

সৈয়দ মো. মোতাহের হোসেন আশা প্রকাশ করেন, নতুন নাম ও আইন কার্যকর হলে দেশের কারাগারগুলো প্রকৃত অর্থেই সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হবে।