পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সমবায় সমিতির ​টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী সুজন মিয়া: ৪ দিনেও মেলেনি সন্ধান • রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ • টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
লিঙ্ক কপি হয়েছে!

পাকিস্তানি মডেল হানিয়া আমির এখন ঢাকায়, জানা গেল অনুষ্ঠান সময়সূচি

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

পাকিস্তানের টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় মুখ হানিয়া আমির ঢাকায় এসেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতেই কড়া নিরাপত্তায় তিনি ঢাকায় পৌঁছান। পরে আজ দুপুরে নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন এই তারকা।

ছবির ক্যাপশনে তিনি ঢাকার লোকেশন ট্যাগ করেন এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পতাকার ইমোজিও ব্যবহার করেন। এর আগেই সানসিল্ক বাংলাদেশের ফেসবুক পেজ থেকে হানিয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়।

জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির থাকবেন হানিয়া আমির। পরদিন (২১ সেপ্টেম্বর) সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন তিনি। সফরকালীন সময়ে ভক্তদের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে নেবেন বলেও জানা গেছে।

হানিয়া আমির পাকিস্তানের টিভি নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে সমান জনপ্রিয়। প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বের কারণে তরুণদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।